ভারতের সঙ্গে আলোচনা সফল হলে নদীতে নাব্য ফিরবে : নৌ-প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনা সফল হলে দেশে নদীতে নাব্য ফিরে আসবে বলে আশা করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ লঞ্চ টার্মিনাল ও বাহাদুরাবাদ-বালাসী রুটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিসের উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে ৭ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এর পরিমাণ হবে দশ হাজার কিলোমিটার। দেড়’শ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল তৈরি করেছে সরকার। এটা রক্ষার জন্য সহযোগী স্থাপনাও নির্মাণ করা হয়েছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


























