কিছু দেশকে টিকাদানে সহায়তা করতে আহ্বান প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৭০২ বার পড়া হয়েছে
কিছু দেশকে টিকাদানে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস প্রতিরোধে যেসব দেশ এখনো টিকাদানের কাঙ্খিত লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে তাদের সহায়তা করতে এ আহ্বান জানান তিনি।
জার্মানি এবং ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভি আয়োজিত ২০২২ গ্যাভি কোভ্যাক্স এএমসি সামিট এ ভার্চুয়াল সম্মেলনে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভ্যাকসিনের সমতা নিশ্চিত করতে সদা প্রস্তুত। একই সঙ্গে গ্যাভি এবং কোভ্যাক্সের সঙ্গে সবসময় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোভ্যাক্স ফ্যাসিলিটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম তৈরি করেছে বলে জানান তিনি। ভবিষ্যতের মহামারি মোকাবিলা করতে এই প্ল্যাটফর্মটিকে প্রয়োজনীয় সংস্থান এবং দক্ষতার সঙ্গে সমর্থন করতে হবে বলে জানান শেখ হাসিনা।



























