শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে চাঁদপুর সার্কিট হাউজে তিনি একথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বেসরকারি শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চান। কিন্তু এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তাছাড়া সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।



























