আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন নয়: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
ভোট ও ভাতের অধিকার ধ্বংস করা আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার বিএনপিকে নির্মূল করতে প্রশাসনের মাধ্যমে আবারো আগের মতো হয়রানি শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায়, সরকার এখন সমালোচনাকেও ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন দলের মহাসচিব।
প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।























