মেগা প্রজেক্টের নামে বড় ঋণের বোঝা নিয়েছে সরকার: জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
মেগা প্রজেক্টের নামে বড় ঋণের বোঝা নিয়েছে সরকার। এতে করে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে আর বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর দক্ষিণের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জি এম কাদের আরও বলেন, দেশে মেগা প্রজেক্টের সাথে মেগা দুর্নীতিও হচ্ছে। দুর্নীতি বন্ধ করা না গেলে এই ঋণের বোঝা জনগণের মাথায় পড়বে। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে জি এম কাদের বলেন, এই পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে হলেও আবার রেশনিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।























