র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে : পররাষ্ট্র সচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশা করে বাংলাদেশ। মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভূমিকা রাখতেও যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম সংলাপের পর একথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণেই রেবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে। কোনো নির্বাহী আদেশের মাধ্যমে এটি তুলে নেয়া সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আর এই আইনেই রেবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।























