জনভোগান্তি সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
সিন্ডিকেট করে জনভোগান্তি বাড়ানোর পাশাপাশি মানুষের পকেট কাটার কাজে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, দেশে কোন উৎসব আসলেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এটা কাম্য নয়।দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাজধানী একটি হোটেলে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-১৮ প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির পক্ষে বিজয়ীদের মাঝে রপ্তানি ট্রফি বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাষ্ট্রপতি বলেন, দেশে কোন উৎসব পার্বন আসলে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়।
অসাধু চক্র যাতে জনভোগান্তি না বাড়াতে তার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পর্যাদা পেয়েছে। দেশের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
দেশের ব্যবসায়ীদের শুধুমাত্র মুনফার কথা চিন্তা না করে জনভোগান্তির বিষয়টি মাথায় রেখে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করার আহ্বান জানান রাষ্ট্রপতি।























