আওয়ামী লীগের তিন মেয়াদে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের তিন মেয়াদে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
তিনি বলেন, গত ১৩ বছরে শেখ হাসিনা সরকারের আমলে একজন মানুষও না খেয়ে মারা গেছে এ তথ্য দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিওরে বাগ-বানিয়াজুরী এলাকায় ব্রি-ধান নাইনটি টু জাতের বীজ উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। সরকারের দূরদর্শী নেতৃত্বে এই সাফল্য অর্জন সফল হয়েছে বলে দাবি করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রতি বছর ২৪ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি হয়। ইউক্রেনের যুদ্ধের কারণে তেল ৬শ’ ডলার টন বেড়ে হয়েছে ১৮০০-২০০০ ডলার। জাহাজের ভাড়া বেড়ে গেছে । ফলে বাজারে ভোজ্যতেলের দাম কমানো যাচ্ছে না।























