র্যাবের নিষেধাজ্ঞা না তুললে বাড়তে পারে জঙ্গিবাদ-মানবপাচার : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
রেবের উপর নিষেধাজ্ঞা তুলে না নিলে ভবিষ্যতে জঙ্গিবাদ ও মানবপাচার বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ওয়াশিংটন সময় মঙ্গলবার ইনস্টিটিউট অব পিস আয়োজিত সংলাপে তিনি এ কথা জানান। সীমা লঙ্ঘন করলে রেবের বিরুদ্ধে বাংলাদেশের আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলেও জানান ড. আবদুল মোমেন।
সঞ্চালক অ্যাম্বাসেডর টেরেসিটা শেফার বিভিন্ন প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু দুর্বলতা আছে যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একযুগে শেখ হাসিনার সরকার নির্বাচন প্রক্রিয়াকে সুসংহত করেছে। বর্তমানে দেশ পুরোপুরি গণতন্ত্রিক। ভূরাজনৈতিক ভাবে বাংলাদেশ চীন, ভারত দুই প্রতিবেশী দেশের সাথেই ভালো এবং কৌশলের সম্পর্ক বজায় রাখছে। বৈশ্বিক কূটনীতিতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। সরকারের এই অবস্থান আবারও স্পষ্ট করে বলেন, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে যৌক্তিক অবস্থানই নিয়েছে ঢাকা।























