আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গণকে ভাগ করা হয় ১১ সেক্টর ও ৩টি ব্রিগেডে। জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে নেয়া হয় মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি। এখানেই মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। স্বাধীনতার পর সেখানে বুলেট আকৃতির দেশের প্রথম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এ উপলক্ষে সকালে তেলিয়াপাড়ায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান।


























