০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পণ্য নিলামে তুলবে কাস্টমস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা প্রায় ৯ হাজার কোটি টাকা মূল্যের পণ্য নিলামে তুলছে কাস্টমস হাউস। বন্দরের জায়গা খালি ও কনটেইনার জট কমাতে ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুই ধাপে ই-নিলাম হবে।

এতে ২১০টি লটে ৪৪২টি কনটেইনারের পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক, যন্ত্রপাতি, কাপড়, সুতা, প্লাস্টিক বর্জ্য, টাইলস, লবণ, কাগজ ও গৃহস্থালি সামগ্রী।

প্রথম ধাপে ১০১টি লটে ২৯০টি কনটেইনারের পণ্য এবং ৮৬টি পুরোনো খালি কনটেইনার নিলামে উঠবে। দ্বিতীয় ধাপে ১০৯টি লটে ১৫২টি কনটেইনারের পণ্য বিক্রি হবে।

কাস্টমস কর্মকর্তারা জানান, কাগজপত্রের জটিলতা, পণ্যের দাম কমে যাওয়া ও আমদানিতে অনিয়মের জরিমানা দিতে অনীহার কারণে অনেক আমদানিকারক পণ্য খালাস করেননি। ফলে বন্দরের জায়গা আটকে থাকার পাশাপাশি সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।

পুরো নিলাম কার্যক্রম কাস্টমসের ই-নিলাম প্ল্যাটফর্মে পরিচালিত হবে। দরদাতাদের প্রস্তাবিত মূল্যের কমপক্ষে ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি জমা দিতে হবে। নিলামের মাধ্যমে বন্দরের কার্যক্ষমতা বাড়ানো ও দীর্ঘদিন পড়ে থাকা পণ্য দ্রুত নিষ্পত্তির আশা করছে এনবিআর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পণ্য নিলামে তুলবে কাস্টমস

আপডেট সময় : ১২:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬