দ্রব্যমূল্য নিয়ে বিএনপির আন্দোলন-অনশন করা শোভা পায় না: কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য নিয়ে বিএনপির আন্দোলন-অনশন করা শোভা পায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জোটের আমলে আশ্বিন-কার্তিক মাসে প্রায় প্রতিদিনই মানুষ না খেয়ে মারা গেছে। গেলো ১৩ বছরে আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে দাবি করেন কৃষিমন্ত্রী। সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























