দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২ এপ্রিল ঢাকা মহানগরে গণঅনশন কর্মসূচি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২ এপ্রিল ঢাকা মহানগরে গণঅনশন কর্মসূচি করবে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচির মির্জা ফখরুল ইলসলাম আলমগীর। এর আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জনগণ টিসিবির পণ্য কিনতে ট্রাকের সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকলেও, সরকার ব্যস্ত কনসার্ট নিয়ে।
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর নাগরিক সংবর্ধনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিত্যপণ্যের উর্ধ্বগতির সময়ে, বিদেশী শিল্পী এনে কনসার্টে কোটি কোটি টাকা অপচয়ের সমালোচনা করেন তিনি।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২ এপ্রিল রাজধানী ঢাকায় গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।























