১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বাম দলের হরতাল পালিত : আটক ১২

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ১৬২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতাল রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে, খুলনায় বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। সোমবার সকালে নগরীর নিউমার্কেট মোড় ও সিনেমা প্যালেস এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন বাম দলের কর্মী-সমর্থকরা। এসময় তারা বলেন, সিন্ডিকেটের কারসাজিতে সংকটের অজুহাত দেখিয়ে দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। এসব সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে সরকার মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। নিত্যপণ্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে সরকার বিরোধী আন্দোলনের হুমকি দেয় বামদলের নেতাকর্মীরা।

খুলনায় বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সকাল ৮টায় মহানগরীর গোলকমনি পার্ক এলাকা থেকে মিছিলের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।

নাটোরে হরতালের কোন প্রভাব পড়েনি। হরতাল সমর্থনে মাঠে কোন নেতা-কর্মিদের দেখা যায়নি।

সিরাজগঞ্জেও একই অবস্থা। সকাল থেকেই যানবাহন চলাচল করছে। দোকান, বিপনীবিতান, অফিস-আদালত সবই স্বাভাবিক ছিল।

রংপুরে গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করেছে জোটের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল।

নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। সবধরনের যানবাহন চলাচল করছে। অফিস-আদালত, দোকান, বিপনী বিতান খোলা ছিল।

হরতালের কোন প্রভাব পড়েনি রাঙামাটিতে। জনজীবন ছিল স্বাভাবিক। চলাচল করেছে সব ধরনের যানবাহন। অফিস আদালত, দোকানপাট খোলা ছিল।শহরের কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বাম দলের হরতাল পালিত : আটক ১২

আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২