বাংলাদেশে গণহত্যার দায়ে পাকিস্তানিদেরও বিচার হওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের স্বীকৃতি আদায়ের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন বলেন, পাকিস্তানের নতুন প্রজন্মই বাংলাদেশে গণহত্যায় জড়িত পাকিস্তানীদের শাস্তির ব্যবস্থা করবে। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন।
১৯৭১ সালে ৩০ লক্ষ বাংলাদেশীকে হত্যা করে পাকিস্তানি বরবর বাহিনী। স্বাধীনতার ৫০ বছরেও মিলেনি এই গণহত্যা স্বীকৃতি। তাই সরবারের সিদ্ধান্তে শুরু হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা।
মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবসের আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, শুধু ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে হত্যা করা হয় ২৫ হাজার মানুষকে; যা বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা।
বাংলাদেশে গণহত্যার দায়ে পাকিস্তানিদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন, পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায়
শিল্পমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য, জ্ঞানশূন্য করার জন্যই পরিকল্পিতভাবে গণহত্যা করা হয়েছিল।
সভায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিশিষ্টজনেরা।























