সরকার একতরফা ভাবে স্বাধীনতার ইতিহাস পাল্টানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
সরকার একতরফা ভাবে স্বাধীনতার ইতিহাস পাল্টানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, বিকৃত ইতিহাস নয়, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চায়। ২৫ মার্চ কালো রাতে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান বাহিনী তখন জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। কালুরঘাট বেতার কেন্দ্র এবং মুক্তিযুদ্ধের ইতিহাস দুটো অবিচ্ছিন্ন কোনো ভাবেই এটিকে আলাদা করা যায় না। তিনি বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম মহিলা নারী মুক্তিযোদ্ধা। কিন্তু তাকে নানা ভাবে অবহেলা করছে সরকার। দেশে আজ গণতন্ত্র নেই বলেই মানবাধিকার লংঘন করা হচ্ছে, পাল্টে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস।























