বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সবাইকে প্রস্তুত থাকে বলেছেন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সবাইকে প্রস্তুত থাকে বলেছেন। সকালে সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার পাওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়বে কিনা সেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি বলতে পারবে। সরকার চাচ্ছে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে । তিনি বলেন, রাষ্ট্র বা সরকার বিদ্যুতে কতটুকু বিনিয়োগ করবে এ জায়গাটা স্থিতিশীল রাখার জন্য। তবে এটার একটা শকড প্রাইস আছে, সরকার কতটুকু নিতে পারবে। এটা সরকারে অর্থ বিভাগ বুঝবে। আমাদের তো একটা প্রস্তাবনা আছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সবাই যেন প্রস্তুত থাকে। হয় শকড আসবে, না হয় আসবে না। রমজান মাসে তারাবিহ নামাজের সময় মসজিদের এসিগুলো অতিরিক্ত দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এ বিষয়টি চিন্তা করতে হবে।























