দেশের বিভিন্ন জেলায় বিশ্ব যক্ষা দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার আব্দুল হান্নান মিয়াসহ অনেকে।
নড়াইলে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বর থেকে বের হয় রেলি। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
শেরপুরেও পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। সকালে জেলা সিভিল সার্জনের আয়োজন ও ব্র্যাকের সহযোগিতায় আলোচনা সভা হয়।
এছাড়াও- ঝিনাইদহসহ অন্যান্য জেলায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।


























