০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের আয়ের প্রধান উৎসগুলো লক্ষ্য করে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে পরোক্ষ শাস্তিরও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে দেশটির তেলসহ বিভিন্ন আয়ের উৎস বন্ধের দিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকে ‘সেকেন্ডারি পেনাল্টি’র মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বেসেন্ট বলেন, বিশ্বের দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। ইরানের তেল কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য মিত্র ও অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি।

নতুন নিষেধাজ্ঞা কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। বেসেন্ট এটিকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, ইরানের সঙ্গে লেনদেনে সহায়তা করে এমন কোনো দেশ, প্রতিষ্ঠান বা ব্যবসায়িক ব্যবস্থাও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। তাঁর ভাষায়, ‘কেউই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়।’

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ পাঁচটি খাতকে লক্ষ্য করা হয়েছে। এগুলো হলো—ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও নৌপরিবহন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ করে ইরান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন বলে জানিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের পাশে থাকবে তারা অংশীদারত্বের সুফল পাবে; আর ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে তাদেরও একঘরে হওয়ার ঝুঁকি নিতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬