হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ প্রদান করবে জাতীয় পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
আগামী ২০ মার্চ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ প্রদান করবে জাতীয় পার্টি।
বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে একথা জানান পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এবার শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, কৃষি, সংগীত, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া এবং শিল্প- এই আট ক্যাটাগরিতে পল্লীবন্ধু পদক দেয়া হবে বলে জানান তিনি। এ সময় প্রতিটি পদকের সঙ্গে একটি উত্তরীয়, একটি ক্রেস্ট, একটি সম্মাননা পত্র এবং এক লক্ষ টাকা সম্মানী দেয়া হবে।


























