সরকারের এমপি-মন্ত্রীরাই অসাধু চক্রের সাথে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে : আমানউল্লাহ আমান
- আপডেট সময় : ০৯:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সরকারের এমপি-মন্ত্রীরাই অসাধু চক্রের সাথে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এজন্যই দেশে দ্রব্যমূল্য কমছে না এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন- দলীয় সরকার এবং ইভিএমের মাধ্যমে হতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন ঢাকা উত্তর বিএনপির এই আহ্বায়ক। তিনি বলেন, শেখ হাসিনার সরকার নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে এবং ব্যালোট পেপারের মাধ্যমেই হতে হবে নির্বাচন। এসময় বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বই মেলা ও চিত্র প্রদর্শনী কমিটির কর্মসূচিও ঘোষণা করেন বিএনপির এ নেতা। আগামী ২৩ এবং ২৪ মার্চ জাতীয় প্রেসক্লাবে ২ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি।

























