বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে টুঙ্গীপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সকালে টুঙ্গিপাড়া পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে সমাধি সৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজানো হয় বিউগল, দেয়া হয় গার্ড অব অনার। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয় ।

























