০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

দেশজুড়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ১৬২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের আয়োজনের মাঝেই বৃহস্পতিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকী। দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবেও উদযাপিত হয়ে থাকে। বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয়ে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত চলছে মুজিব বর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এদিন ‘হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

১৯২০ সালের ১৭ মার্চ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান ও সায়রা খাতুনের ঘর আলো করে আসে এক নবজাতক। সবাই তাকে আদর করে ‘খোকা’ বলে ডাকতো। সেদিনের সেই খোকাই কালক্রমে হয়ে উঠেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শৈশব থেকেই খোকা ছিলেন প্রতিবাদী। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর সময় গড়িয়ে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু।

দৃঢ়চেতা মানুষটি ১৯৬৬ সালে পশ্চিম পাকিস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুলে ধরেন বাঙ্গালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা।

দীর্ঘ আন্দোলনের অনিবার্য পরিণতি ঠেকাতে ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ করা হয় বঙ্গবন্ধুকে। এরপর সত্তরের নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বিপুল ভোটে বিজয় লাভ করে তার নেতৃত্বে আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতা না দিয়ে টালবাহানা করে পশ্চিম পাকিস্তান।

সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সোহরওয়ার্দী উদ্যানে একাত্তরের সাত মার্চ বাঙ্গালির মুক্তির মহাকাব্য রচনা করেন বঙ্গবন্ধু।

এর প্রেক্ষিতে ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙ্গালির উপর ঝাপিয়ে পড়ে পাক বাহিনী। গ্রেফতার হন বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিব। তার ডাকে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের হাল ধরেন বঙ্গবন্ধু। কিন্তু, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট কেড়ে নেয় বাঙ্গালির মহানায়ক বঙ্গবন্ধু প্রাণ। স্বপরিবারে হত্যা করা হয় জাতির পিতাকে।

ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর হৃদস্পন্দন থামলেও তার আদর্শ ও চেতনা আজও নতুন প্রজন্মকে সাহস যোগায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশজুড়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকী

আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২