আ’লীগের সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না বলে আবারও অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে দলটির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মানিকগঞ্জে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব দেয়া আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বতর্মান সময়, ১/১১ এর চেয়েও ভয়াবহ। তিনি দাবি করেন, এ সময়ে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা হয়েছে। বলেন, ৬শ’র অধিক নেতা কর্মী গুম রয়েছে। হত্যার শিকার হয়েছেন অন্তত হাজার খানেক নেতাকমী। জেলার ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে খোন্দকার দেলোয়ারের বাড়িতে মিলাদ মাহফিলে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন জেলার নেতাকর্মীরা।

























