দেশ রক্ষায় বিমান বাহিনীর সক্ষমতা আগের চেয়ে বেড়েছে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
দেশ রক্ষায় বিমান বাহিনীর সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিমান বাহিনীর প্রশিক্ষণের উপর জোর দেন তিনি।
সকালে বিমান বাহিনীর নতুন প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষে যশোরের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে- যুদ্ধে নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়। তবে কেউ বাংলাদেশের উপর আঘাত হানলে তা মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এছাড়া চলমান করোনা ভাইরাসের মহামারিতে বিমান বাহিনীর অবদানের কথাও স্মরণ করেন তিনি। এসময় বাহিনীর বিমান বহরে ‘গ্রোব জি ১২০টিপি’ প্রশিক্ষণ বিমান সংযোজন করা হয়।





















