হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসারণের কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসারণের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়াসহ এই নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যেতর কথা মাথায় রেখে কাজ করতে হবে। সেই সাথে চট্রগ্রাম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের নির্দেশ দেন তিনি। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যেতেও তাগিদ দেন সরকার প্রধান। এছাড়া, সিকিউরিটি সার্ভিস বাড়াতে সংশ্লিষ্টদের ট্রেনিং বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে বিমান বন্দর সম্প্রসারণের কাজে অগ্রগতি ৩২ শতাংশ সম্মন্ন হয়েছে। ২০২৩ সালেরে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এয়ারপোর্ট নির্মাণ সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা। এসময় বিমান প্রতিমন্ত্রী, বিমান সচিব, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এবং পিএমও সচিব উপস্থিল ছিলেন।





















