মজুতদাররা দলের হলেও কোন ছাড় দেয়া হবে না : হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
দেশের চাহিদা মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। মজুতদারদের কেউ দলের নেতা হলেও ছাড় দেয়া হবে বলে, হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে কক্সবাজারে এক মতবিনিময়ে এ সব কথা বলেন মন্ত্রী।
দ্রব্যমূল্যের বৃদ্ধি ঠেকাতে মনিটরিং করতে দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করছে। এজন্য, সার্বক্ষণিক বাজার তদারকির নির্দেশ দেন তিনি। হাছান মাহমুদ আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে অপচেষ্টা করছে। খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে দলীয় নেতাও জড়িত থাকলে রক্ষা পাবে না। বিনা প্রয়োজনে কেউ পণ্য মজুত রাখে কিনা, সেদিকে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।





















