নিত্যপন্যের লাগামহীন উর্ধ্বগতির জন্য সরকারকেই দায়ী করলেন জিএম কাদের
- আপডেট সময় : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
নিত্যপন্যের লাগামহীন উর্ধ্বগতির জন্য সরকারকেই দায়ী করলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারমম্যন জিএম কাদের। সকালে পার্টির ঢাকা মহানগর দক্ষিনের দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। সরকারের সীমাহীন দুর্নীতির কারনে অর্থনীতি ভেঙ্গে পড়ে দেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংগঠনিক গতি বাড়াতে শনিবার সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে মহানগর দক্ষিনের দ্বি-বার্ষিক সম্মেলন করে জাতীয় পার্টি। সমাবেশে পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।
নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য সরকারের সমালোচনা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টির কোনো বিকল্প নেই বলে দাবি করেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়েও মন্তব্য করেন তিনি।
সরকার উৎসবের বদলে নির্বাচনকে আতংকময় করে তুলেছে বলে মনে করেন তিনি।
দেশের সংকট উত্তরণে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের।





















