জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি নির্বাচনকে ভয় পায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা ক্লাবে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মন্ত্রী আরো বলেন, গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়েছে। মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ২৬০০ ডলারে উন্নীত হয়েছে। দেশের মাথাপিছু আয় ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। করোনার মধ্যে ২০ দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। তার মধ্যে বাংলাদেশ একটি বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

























