নতুন প্রজন্মকে শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিতে সরকার বিভিন্নমুখী কর্মসূচি হাতে নিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৭৫০ বার পড়া হয়েছে
নতুন প্রজন্মকে শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিতে সরকার বিভিন্নমুখী কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরাই আগামীতে জাতির জনকের আদর্শ ভিত্তিক সমাজ গঠনের মূল নিয়ামক বলেও মন্তব্য করেন তিনি। দিনাজপুরে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
জেলার বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তা হিসেবে শিক্ষাবৃত্তি প্রদান, বাইসাইকেল বিতরণ ও বসতঘর নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় খালিদ মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রী কোন বিশেষ গোষ্ঠীকে নয় দেশের সামগ্রিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপিপন্থী ব্যবসায়ীদের যোগসাজশে বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। সরকার কঠোর হস্তে তা দমন করবে।





















