মেহেরপুর জেলায় নদী ও ছোট বড় খাল পুনঃখনন শুরু
- আপডেট সময় : ০৭:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পানি সম্পদের সুষম বন্টন ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়ন করার লক্ষ্যে সরকারের শতবর্ষী ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের আওতায় মেহেরপুর জেলায় নদী ও ছোট বড় খাল পুনঃখনন শুরু হয়েছে। পুনঃখননের পরেই জলাশয়গুলোতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যেন জীবন ফিরে পেয়েছে। ফলে পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বাড়ছে মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র।
দেশের নদ-নদী ও পরিবেশ রক্ষায় সরকার শতবর্ষী ডেল্টা প্লান-২০২১ বাস্তবায়নের আওতায় মেহেরপুর জেলায় ৩টি নদী ও ছোট বড় ৫টি খাল খনন শুরু হয়েছে। নদী-খাল পুনঃখননের পরেই জলাশয়গুলোতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যেন জীবন ফিরে পেয়েছে। ফলে এলাকায় মৎস্য সম্পদ বৃদ্ধি , জীব বৈচিত্র সংরক্ষণ সহজতর এবং পরিবেশ ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটতে শুরু করেছে।
পরিবেশবিদরা জানান, জলাশয়গুলো পুনঃখননে পানির গভীরতা বেড়ে যাওযায় পরিবেশ সজিবতা ফিরে পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান জানান, খুব শিগ্রী প্রথম নদী খনন কার্যক্রম শেষ হবে। বাকি খননের কাজ ২য় পর্যায়ে শুরু হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রি ফরহাদ হোসেন জানান, জেলার বড় নদী ভৈরব নদীর মেহেরপুর অংশের পুনঃখননের কাজ শেষ হয়েছে বাকিকাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে।





















