কৃষি-উৎপাদন বাড়াতে সমন্বিত তহবিল গঠনের তাগিদ প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
এশিয়া প্যাসিফিক অঞ্চলে কৃষি-উৎপাদন বাড়াতে সমন্বিত তহবিল গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, জলবায়ু-সহিষ্ণু কৃষির জন্য উন্নত প্রযুক্তি বিনিময়ে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
ঢাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও’র ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবুধাবি থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষি এখনো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশ চালে স্বয়ংসম্পূর্ণ হলেও জলবায়ু পরিবর্তন টেকসই কৃষির জন্য বড় হুমকি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরো বলেন, জিডিপিতে অবদান কমলেও কৃষিতেই বাংলাদেশের কর্মসংস্থান সবচে’ বেশি। করোনা মহামারির সময় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে কৃষি অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।





















