বিএনপি নেতারা গলাবাজি করে রাজনীতির মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
সরকারের সময় শেষ হয়ে এসেছে- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির’ই সময় শেষ হয়ে এসেছে, আওয়ামী লীগের নয়। বিএনপি নেতারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির শাসনামলে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। এদেশের উন্নয়নে বিএনপির কোন অবদান নেই। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেয়া স্বার্থসিদ্ধির রাজনীতি।



























