খালেদা, তারেক নির্বাচন করতে পারবেন না জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৭০৮ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বিএনপি নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরো বলেন, জ্বালাও পোড়াও রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না এজন্য নির্বাচন নিয়ে তাদের কোন আগ্রহ নেই। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


























