দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেটই দায়ী : ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আবারও আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিবাজ সিন্ডিকেটকেই দুষলেন বিএনপি নেতারা। রাজধানীতে বিএনপির সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, মানুষকে বাঁচাতে হলে জনবিচ্ছিন্ন এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশে যোগ দেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। জনগণ সরকারের প্রতি আস্হা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে দ্রুত ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতিতে নিত্যপণ্যের দামে এখন ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ দু’মুঠো ভাতের জন্য দিশেহারা হয়ে পড়েছে। এতসব কিছুর পরও সরকার নির্বিকার। এতেই প্রমাণ হয় জনগনের প্রতি এ সরকার দায়বদ্ধতা নেই।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার উন্নয়েনর নামে জনগণের পকেট কাটছে। উন্নয়ন করলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে তা প্রমাণ করার আহ্বান জানান বিএনপির এ নেতা।
সমাবেশে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবি করেন বিএনপি ও যুবদলের নেতারা।





















