রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বেড়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে সাম্প্রতিককালে পুরো বিশ্বেই পণ্যের দাম বাড়তি বলেও জানান তিনি। ঢাকায় সাত মার্চের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, মানুষের খাদ্যাভাব যাতে না হয়, সেজন্য কাজ করছে সরকার। বাংলাদেশ সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে বলেও জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশেই জিনিসপত্রের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশেও পড়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের রিজার্ভ বাড়ার সাথে সাথে মাথাপিছু আয় বেড়েছে। খাদ্যাভাব যাতে না হয় সেজন্য কাজ করছে সরকার।
আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মারে, তারা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে না বলেও মন্তব্য করেন, সরকার প্রধান।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা অর্জনের পাশাপাশি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















