বিএনপি ও জোট সরকারের আমলে দেশের পাটশিল্প ধ্বংস হয়ে গিয়েছিল : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বিএনপি ও জোট সরকারের আমলে দেশের পাটশিল্প ধ্বংস হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসে এখনও তৎপর রাজাকার-আলবদররা। বিএনপি বলে নির্বাচনে আসবে না। তারা আন্দোলন-হরতালের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। নতুন নির্বাচন কমিশন মানুষের মধ্যে আশার সৃষ্টি করেছে বলে দাবি করেন কৃষিমন্ত্রী। ২০২৩ সালে জাতিকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আশা করেন ডক্টর রাজ্জাক।


























