দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন দিন ঠিক করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনে শুনানির দিন নির্ধারিত ছিল। রাষ্ট্রপক্ষ জানায় আসামিরা বিভিন্ন কারণে এ নিয়ে ৩৭ বার সময় চেয়ে আবেদন করেছে। শুনানিকালে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ এই মামলার ৩ আসামি উপস্থিত ছিলেন। আরেক আসামি সিরাজুল ইসলাম মামলা দায়েরের পর থেকে পলাতক। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে।





















