কৌশলগত কারণে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত ছিলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
কৌশলগত কারণে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত ছিলো বাংলাদেশ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিরাজদ্দৌলা রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জাতিসংঘের এই প্রস্তাবে কেবল বাংলাদেশ নয়, ভারতসহ আরো কয়েকটি দেশ ভোট দানে বিরত ছিলো। শুধু বাংলাদেশকে নিয়ে কথা না বলে ভারত সম্পর্কেও মির্জা ফখরুলকে একটি ব্যাখ্যা দেয়ার আহবান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের যে কোন কাজে বিরোধীতা করা এখন দলটির নিত্যদিনের কাজে পরিণত হয়েছে।





















