মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র ও সনদ আগামী ২৬ মার্চ থেকে দেয়া শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র ও সনদ আগামী ২৬ মার্চ থেকে দেয়া শুরু হবে। মুক্তিযোদ্ধাদের কবর সারাদেশে একই নকশায় সংরক্ষণ করা হবে। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
শিগরিরই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। দুপুরে মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।





















