বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আগামীতে আরো জোরদার হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত হয়েছে।
১৯৭২ সালের ৪ মার্চ শ্রীলঙ্কা বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এ স্বীকৃতির ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গেল ৫০ বছর দু’দেশের অংশীদারিত্বে একটি দৃঢ় ভিত্তি তৈরী হয়েছে। আগামী দিন গুলোতে তা আরো এগিয়ে যাবে।পারস্পরিক স্বার্থে বিশেষ করে কৃষি, বাণিজ্য, নৌপরিবহন, জনগণের মধ্যে সম্পর্ক এবং পর্যটন খাতকে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
























