সাম্প্রদায়িকতার বিষবাষ্প সৃষ্টির ষড়ডন্ত্র চালাচ্ছে স্বাধীনতা বিরোধীরা: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প সৃষ্টির ষড়ডন্ত্র চালাচ্ছে স্বাধীনতা বিরোধীরা। দীর্ঘ ২১ বছর ধরে দেশ বিরোধীরা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন কমিটির দ্বী বার্ষীকি সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, যে চেতনা নিয়ে বঙ্গবন্ধু যুদ্ধ করেছিল, সে চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ আজ অসাম্প্রদায়িক চেতনায় উন্নয়নের শিখর এগিয়ে যাচ্ছে। এদেশকে যারা তালেবান রাষ্ট্র বানাতে চাই তাদের ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুদারসহ অন্যানরা উপস্থিত ছিলেন।





















