স্বাধীনতার মাসে জাতীয় স্লোগানে জয় বাংলার স্বীকৃতি বাঙ্গালীর বড় অর্জন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণার জন্য দেশের বিজ্ঞান গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণায় অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাধীনতার মাসে জয় বাংলা জাতীয় স্লোগানের স্বীকৃতি বাঙ্গালী জাতির জন্য বড় অর্জন, বলেও জানান প্রধানমন্ত্রী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণায় অনুদান দেয়ার অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে অনুষ্ঠানেভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের কাছ থেকে ফেলোশিপ ও গবেষণার অনুদান বুঝে নেন বিজয়ীরা।
সময় প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার মাসে জয় বাংলাকে জাতীয় স্লোগানের স্বীকৃতি, বাঙ্গালী জাতির জন্য এক বড় অর্জন।
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ মানব শক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতি বিভাগে নভোথিয়েটার গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। আরেকটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বলে জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিজ্ঞান শিক্ষা ও গবেষণাই পারে একটি দেশকে উন্নতির শিখরে নিতে।তাই শিক্ষার্থীদের আরো বেশি বিজ্ঞান মনস্ক হবার আহ্বান জানান তিনি।





















