উন্নয়ন বন্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার উন্নয়ন বন্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
জেলা কমিটিতে কে. এম. হোসেন আলী হাসানকে সভাপতি ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দুপুরে দলের জেলা সম্মেলন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ঘরে বসে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে। এতে আওয়ামী লীগ বারবার সরকার গঠন করে। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন বন্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। নেতা-কর্মীদের উদ্দ্যেশে বলেন, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে।





















