অবৈধ সরকারকে প্রতিহত করার আহবান নজরুল ইসলাম খানের
- আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
গণতন্ত্র প্রতিষ্ঠার সবাইকে এক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারকে প্রতিহত করার আহবান জানান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।সকাল জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে এসময় তিনি বলেন,
সব রকম খাদ্যপণ্যের দাম কমানোসহ স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহবান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ সরকার টিকে আছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। বিএনপি নির্বাচন না করলে দেশে নির্বাচন হবে না। মাথাপিছু জাতীয় আয় নিয়ে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, টিবিসির পণ্য কিনতে মানুষের ভীড় দেখলে বোঝা যায় দেশের মানুষ কেমন আছে? দেশে দরিদ্র মানুষ ভাগ হয়েছে কয়েকভাগে। এদেশে দুর্নীতি নিয়ে রিপোর্ট করলে চাকরি চলে যায়। তবে যারা করে দুর্নীতি করে তাদের কিছুই হয় না। নতুন প্রজন্মের জন্য সরকারকে পদত্যাগ করতে হবে এবং দেশে স্বার্থে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।





















