নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামসহ তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানোর শেষ দিন কাল
- আপডেট সময় : ০৮:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামসহ তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানোর শেষ দিন কাল। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সাথে কাল সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত করবে সার্চ কমিটি।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি।
১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে পাঠানোর সুপারিশ করে তারা। এই ১০ জনের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। যাদের উপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের দায়িত্বভার। সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে তা নিয়ে কাজ করছিল সার্চ কমিটি। সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটে সপ্তম বৈঠক করে সার্চ কমিটি। এতে সভাপতিত্ব করেন এই কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এসময় সার্চ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।





















