দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা : প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮২৭ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আশুলিয়ার নলামে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন মন্ত্রী। পরে এক আলোচনায় প্রতিমন্ত্রী ডা.এনাম আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। রাস্তাটির নির্মাণ শেষ হলে এলাকার মানুষের দুর্ভোগ কমে আসবে। এ সময় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুকসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
























