নতুন নির্বাচন কমিশনাররা হবেন বেহুদার মতো : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এর কোনও অংশ আর টিকে নেই। এখন আবার নির্বাচন কমিশন গঠনের নামে সার্চ কমিটি গঠন করেছে। এই কমিটির প্রত্যেকে আওয়ামীলীগের লোক। তারাই আবার ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবেন। তিনি বলেন, এবারের নির্বাচন কমিশনাররা হবেন বেহুদার মতো । দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচার হতে হবে তাদের ।
দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় তিনি দূর্নীতির সাথে জড়িত প্রধামন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের অডিও ফাঁসের চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
দুর্নীতিতে যুক্ত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিচারের দাবী জানান মির্জা ফখরুল।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দেশের উন্নয়ন-অর্জন নিয়ে প্রধামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করায় সদ্য বিদায়ী সিইসি নুরুল হুদাকে বিচারের আওতায় আনার দাবী জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
প্রতিবাদ সভায়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় বক্তারা।





















