ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি
- আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে এই তালিকা চূড়ান্ত করে তারা। এছাড়া, পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা।
এরপর ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। এই তালিকায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং সাবেক আইজিপির নাম থাকার সম্ভাবনা রয়েছে। তবে থাকছেন না উচ্চ আদালতের কোনও বিচারপতি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হতে পারে। এই ১০ জনের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আজ বিকেল ৪টা ৩৫ মিনিটে সপ্তম বৈঠকে বসে সার্চ কমিটি। এতে সভাপতিত্ব করেন এই কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এসময় সার্চ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।





















