বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে : হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে আইসিটি পার্ক। বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করতে না পারলে উন্নত দেশের কাতারে শামিল হওয়ার স্বপ্ন বিলীন হয়ে যাবে।
সকালে দিনাজপুর সরকারি কলেজ এলাকায় শেখ রাসেল আইসিটি পার্ক স্থাপনের এলাকা পরিদর্শনের সময় একথা বলেন হুইপ। উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশএমন স্লোগানে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে সরকার। শেখ রাসেল আইসিটি পার্ক স্থাপন পরিকল্পনা তারই অংশ। পরে সরকারি কলেজ অডিটরিয়ামে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্করের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুহিত,সদর সার্কেলের এএসপি সুজন সরকারসহ অনেকেই উপস্থিত হন।।






















